শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৯-২২ ০৮:৩৫:২৭


ভিনদেশী সংস্কৃতি পরিহার করতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, আকাশ সংস্কৃতির বদৌলতে বাংলাদেশে ভিনদেশী অপ্রয়োহনীয়, বিজাতীয় ও অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে।

যেহেতু বাংলাদেশের আলাদা সংস্কৃতি রয়েছে, সেহেতু ভিনদেশী এসকল অপ্রয়োজনীয় সংস্কৃতি বর্জন করতে হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।

‘শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০’ প্রদান অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ সংস্কৃতির বিকাশে তৃণমূল পর্যায়েই উদ্যোগ নিতে হবে।

তাই তাদের সুস্থ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে’।

অনুষ্ঠানে ২০ জন গুণী শিল্পীকে পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং বাংলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


ডেসিস/জেকে/ ২২ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code