শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৬-০৯-২৬ ০৮:১০:১০


বিশ্বনাথে চেয়ারম্যান প্রার্থী বাদশার মতবিনিময়

বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী বাদশা

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাড়ি কাবিলপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যকালে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বাদশা বলেন, খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়নে ভুমিকা রাখতে আপনারা আমাকে যে উৎসাহ, সমর্থন ও সহযোগীতা করছেন তাতে আমি আপনাদের কাছে চির-ঋণী। উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে আপনারাই আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবেন ইনশা আল্লাহ।

তিনি বলেন, অতীতের বিভিন্ন জনপ্রতিনিধিদের সান্নিধ্য ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমি ইউনিয়ন বাসীর খেদমতের চিন্তা করছি। আমার উপর রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সমর্থন রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিবের ভালবাসা ও সমর্থন যেহেতু আছে সেহেতু খাজাঞ্চী ইউনিয়নবাসী উন্নয়ন বঞ্চিত হবেন না।

সালিশ ব্যাক্তিত্ব মাওলানা ক্বারী জমির উদ্দিনের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নুর উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, অধ্যাপক মাওলানা মনির উদ্দিন, বিএনপি নেতা শওকত আলী, দেলোয়ার হোসেন, আপ্তাব আলী, আবদুল মালিক, আশরাফ হোসেন, সুলতান আহমদ, আব্দুল মালিক, আমির আলী, মাওলানা মইনুল ইসলাম, আফতাব আলী, আলী আসকর, রফিক উদ্দিন, মানিক মিয়া মেম্বার, দেলায়ার হোসেন, আব্দুর রহিম, আবুল কালাম, দেলোয়ার হোসেন, আব্দুল গণি, খোয়াজ আলী, মাসুক মিয়া, তৈমুছ আলী, ইউনুছ আলী ও আব্দুল করিম। এরআগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল করিম।

সভায় উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সজিব, আগুর মিয়া মেম্বার, মুরব্বি আছলম আলী, ফারুক আহমদ, তেরাব আলী, মুতলিব আলী, সুলতান আহমদ, নিজাম উদ্দিন, আলী আসকর, আব্দুল কাইয়ুম, ইউনুছ আলী, নুরুজ্জামান, আব্দুর রহিম লায়েক, এসএম রফিক আহমদ, মাসুক মিয়া, ছান্দ আলী, আবুল কালাম, সমছু মিয়া, কবির উদ্দিন, আখলিছ আলী, অলিউর রহমান, আব্দুল খালিক, কছির আলী, দুদু মিয়া, আবুল কালাম, সিরাজ উদ্দিন, আব্দুল মজিদ, হররুপ মিয়া, আব্দুল করিম, কাচা মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল সালাম, ইর্শাদ আলী, আলমগীর হোসেনসহ উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপির এবং সহযোগী সংগঠনের কয়েকশতাধিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/২৬ সেপ্টেম্বর ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code